২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৩৯ পিএম

‘প্রান্তিক জনজগোষ্ঠীর মধ্যে হৃদরোগের চিকিৎসা পৌঁছে  দিতে হবে’

‘প্রান্তিক জনজগোষ্ঠীর মধ্যে হৃদরোগের চিকিৎসা পৌঁছে  দিতে হবে’
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন এবং ইন্টারভেনশনাল অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ৩য় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: প্রান্তিক জনজগোষ্ঠীর মধ্যে হৃদরোগের চিকিৎসা পৌঁছে দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন এমিরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।  

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন এবং ইন্টারভেনশনাল অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ৩য় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘রোগীরা কার্ডিওলজিস্টের কাছে গেলেই হৃদরোগের চিকিৎসা পাবে এই নিশ্চয়তা এখন দেওয়াই যায়। কিন্তু অনেকেই চিকিৎসক পর্যন্তই পৌঁছাতে পারে না। অধিকাংশ রোগী হাসপাতালে আসার আগেই মারা যায়। এই কারণে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হৃদরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে নতুন নতুন হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যাগ নেওয়া হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে টেলি মেডিসিন সিস্টেম চালু করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘সবাইকে বিনা পয়সায় টিকাদানের উদ্যোগে সারাবিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বিগত ১৪ বছরে স্বাস্থ্যসেবা অনেক সহজলভ্য হয়েছে। ৬০০ টিরও বেশি হাসপাতাল, ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক, বিনামূল্যে ১৮ টি ওষুধ সব এই সরকারের আমলেই হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও ও ধনুষ্টংকার মুক্ত ঘোষণা করেছে।’

বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ইন্টারন্যাশনাল একাডেমি কোর্সের চেয়ারম্যান ডা. রাজেশ এম ডেভ।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক